
এশিয়ান টিভি ও দৈনিক দেশ রুপান্তরের চেয়ারম্যান লিয়াকত আলী মুকুলের হাজার কোটি টাকা ব্যাংক জালিয়াতির রুপায়ন গ্রুপের বিরুদ্ধে
ইউসিবি ব্যাংকের হাজার কোটি টাকা আত্মসাৎ করছে রূপায়ন হাউজিং স্টেট!
দেশে চরম অর্থনৈতিক সংকট যাচ্ছে। এরমাঝে, গত বছর রূপায়ন হাউজিং স্টেটের নামে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক থেকে প্রায় হাজার কোটি টাকা ঋণ নিয়েছে। এই অর্থ আর পরিশোধ করছে না রূপায়ন! এই লোনগুলোর প্রায় সবই ২০২৫ সালে নেয়া হয়েছে।
অভিযোগ আছে, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের কিছু কর্মকর্তাকে অর্থ দিয়ে এই বিপুল অংকের লোন পাস করান রূপায়ণের চেয়ারম্যান লিয়াকত আলী মুকুল। শুধুমাত্র একটি প্রতিষ্ঠানকে হাজার কোটি টাকা লোন দেয়া, এবং তা আর পরে ফেরত না দেয়ায়,বিষয়টি আরো সন্দেহ তৈরি করেছে।
লোন নেয়ার পর তা আর তিনি শোধ করছেন না। কোন ব্যাংকের লোন শোধ না করলে তা আনক্লাসিফাইড তালিকাভুক্ত করতে হয়, বাংলাদেশ ব্যাংককে জানাতে হয়। কিন্তু ফ্যাসিবাদের ঘনিষ্ট দোসর মুকুল ব্যাংকের কিছু কর্মকর্তাকে টাকা দিয়ে বিষয়টি গোপন রেখেছে। অর্থাৎ, ব্যাংক লোন দিয়ে ফেরত পাচ্ছে না,সেই ঘটনাটি গোপন রাখা হয়েছে!
হাজার কোটি টাকা উদ্ধারে ইউসিবি ব্যাংকের তেমন কোন ততপরতা নেই। কারণ রূপায়ণের এই হাজার কোটি টাকার লোন জালিয়াতিতে সরাসরি জড়িত ইউসিবি ব্যাংকের কিছু কর্মকর্তারা!
ইউসিবি ব্যাংকের বর্তমান চেয়ারম্যান শরীফ জহির খুব দক্ষতা সাথে ব্যাংকটি চালাচ্ছেন,বিশেষ করে তিনি দায়িত্ব নেয়ার পর আগের লুটপাট দুর্নীতিগুলো সামাল দিয়েছেন,ব্যাংকটি আবার ঘুরে দাড়ানোর পথে। তবে তিনি হয়তো জানেনই না, রূপায়ন হাউজিং স্টেটের এই প্রায় হাজার কোটি টাকার লোন আর পরিশোধ করা হচ্ছে না। আর এই কান্ডে তার ব্যাংকের লোকজনই জড়িত।
মানুষের জমি দখল সরকারি জমি দখলের ওস্তাদ আওয়ামী ডোনার লিয়াকত আলী মুকুল ব্যাংক লুটেও সিদ্ধহস্ত। এই যেমন শুধুমাত্র ইউসিবি ব্যাংকের মহাখালী ব্রাঞ্চ থেকে লোপাট করে নিয়েছে প্রায় হাজার কোটি।

